ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মা'রা গেছেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ২০:৪৬:৪৪
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মা'রা গেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। গত বৃহস্পতিবার ৯০ বছর বয়সে টোকিওতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। সোমবার (২৩ অক্টোবর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এই খবর নিশ্চিত করেছে।

 

১৯৩৬ সালের ১৬ জুলাই গুন্মা প্রিফেকচারের তাকাসাকিতে জন্ম নেওয়া ফুকুদা প্রথমে তেল কোম্পানিতে কাজ করেন। পরে বাবার রাজনৈতিক সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর বাবা তাকেও ফুকুদাও জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা সাতবার জয়ী হন তিনি। পরে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

২০০৭ সালে শিনজো আবে পদত্যাগ করলে ৭১ বছর বয়সে ফুকুদা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বাবার মতোই একই বয়সে। জাপানের ইতিহাসে বাবা-ছেলে দুজনেই প্রধানমন্ত্রী হওয়ার এটিই একমাত্র উদাহরণ।

 

প্রধানমন্ত্রী থাকাকালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সফর বিনিময় হয় এবং পূর্ব চীন সাগরে গ্যাস ক্ষেত্র যৌথ উন্নয়নের চুক্তিও স্বাক্ষরিত হয়। ২০০৮ সালে জি-৮ সম্মেলনের সভাপতিত্ব করে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই বছরের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন এবং ২০১২ সালে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন।

 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, ফুকুদার অভিজ্ঞতা ও বিচক্ষণতার কারণেই অনেক কঠিন সমস্যার সমাধান সম্ভব হয়েছিল। দেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সম্মান বাড়াতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ