ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে নারীদের জন্য পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৮:১৫:৫৯
হরিপুরে নারীদের জন্য পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু হরিপুরে নারীদের জন্য পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণ শুরু
পেয়ার আলী, বিশেষ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বেকার যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গত ১১ অক্টোবর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশিক্ষণ কক্ষে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। এ সময় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনোয়ার হোসেন। আয়োজক সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন

অধিদপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণে উপজেলার কর্মপ্রত্যাশী বেকার যুব নারীদের সেলাই মেশিনে পোশাক তৈরির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হিমা চৌধুরী। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও চন্দন কর প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, "সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে তুলতেই সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ২১ দিনের এই প্রশিক্ষণ শেষে

প্রশিক্ষণার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। প্রশিক্ষণ শেষে যোগ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ