ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ১০ পিস ই'য়া'বা'স'হ যুবক গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৭:৩৮:৪৭
কেন্দুয়ায় ১০ পিস ই'য়া'বা'স'হ যুবক গ্রে'প্তা'র কেন্দুয়ায় ১০ পিস ই'য়া'বা'স'হ যুবক গ্রে'প্তা'র
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাত উল্লাহ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী কুন্ডলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার জামাত উল্লাহ কুন্ডলী গ্রামের মতি মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কেন্দুয়া থানা পুলিশের একটি দল কুন্ডলী এলাকায় অভিযান চালায়। উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জামাত উল্লাহকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ