কথা বলার সময় ইনফিনিক্স অফিসিয়াল ফোন বিস্ফোরণ, ৫ সেকেন্ডের ব্যাবধানে প্রাণে বাচলেন ব্যাবহারকারী
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে ফোনে কথা বলার সময় ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Hot 60i মডেলের একটি ফোন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে বিস্ফোরিত হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারী মোহাম্মদ নাহিদ হাসান। তার দাবি, সময়মতো ফোনটি হাত থেকে ফেলে না দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
নাহিদ হাসান জানান রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফোনে কথা বলার সময় হঠাৎ করেই অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি তরিঘরি করে ফোনটি হাত থেকে মাটিতে ফেলে দেন। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং ফোনটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই হ্যান্ডসেটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সম্পুর্নরুপে পুড়ে যায়।
তিনি আরও জানান, প্রায় এক বছর আগে সময় ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Hot 60i মডেলের অফিশিয়াল ফোনটি কিনেছিলেন।
তার অভিযোগ, স্বাভাবিকভাবে ব্যবহার করার সময়ই এমন ঘটনা ঘটেছে। ফলে ফোনটির নিরাপত্তা ও মান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে নাহিদ বলেন, “আর মাত্র ৫ সেকেন্ড দেরি হলে ফোনটি আমার কানের কাছেই ব্লাস্ট হতো। এতে আমার হাত, কান ও মাথার একপাশ মারাত্মকভাবে পুড়ে যেত।” অল্পের জন্য খুব বড় ধরনের শারীরিক ক্ষতির আশঙ্কা এড়িয়েছেন বলে মনে করছেন তিনি। একটি ফোন ব্যবহার করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন নাহিদ।
উল্লেখ্য, এর আগে সময় ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Hot 50 Pro Plus মডেলের একটি ফোন বিস্ফোরণ হয়ে এক যুবক দগ্ধ হয়। গতবছর ১২ জানুয়ারি প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ওই যুবকের পকেটে থাকা ফোনটি বিস্ফোরিত হয়। এতে তার শরীরে আগুন ধরে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গ্রাহকদের দাবি, Infinix-এর ফোনে এমন ঘটনা কেন ঘটছে, সংশ্লিষ্ট মডেলগুলোর ব্যাটারি ও নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কি না তা খুতিয়ে দেখা হোক।