ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পকেটে রাখা ফোনেই সব শেষ, বি'স্ফো'র'ণে'র পরে বাইক থেকে পড়ে মৃ'ত্যু যুবক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৬:২১:২০
পকেটে রাখা ফোনেই সব শেষ, বি'স্ফো'র'ণে'র পরে বাইক থেকে পড়ে মৃ'ত্যু যুবক পকেটে রাখা ফোনেই সব শেষ, বিস্ফোরণের পরে বাইক থেকে পড়ে মৃত্যু যুবক

নিজস্ব প্রতিবেদক

পকেটে রাখা ছিল মোবাইল ফোন। মোটর সাইকেল চালানোর সময়েই তা বিস্ফোরণ হয়। এর জেরে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ভারতীয় গনমাধ্যম এইসময় অনলাইনের বরাতে জানা যায়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগর এলাকার।

 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিকাশ অন্তল। বছর ৪০-এর বিকাশের বাড়ি রহমতপুরে। একটি চিনি কারখানায় কর্মরত ছিলেন তিনি।

 

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গত সোমবার মামার বাড়িতে মাকে রেখে বাড়ি ফিরছিলেন বিকাশ। সেই সময়েই ওই ঘটনা ঘটে। ভালানা চকের কাছে পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণ হয়। তার জেরেই মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। খালাপার থানার পুলিশ আধিকারিক বিজয় সিং জানিয়েছেন, পড়ে গিয়ে বিকাশের মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে, সেখানে উপস্থিত পুলিশ কর্মী তাঁকে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে। বুধবার, ওই পুলিশ আধিকারিক জানান, উন্নত চিকিৎসার জন্য বিকাশকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঠিক কী কারণে এই মৃত্যু তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। বাড়িতে বয়স্ক বাবা-মা এবং স্ত্রী ছাড়াও দু'টি শিশু সন্তান রয়েছে বিকাশের।

 

মর্মান্তিক ওই খবর পাওয়ার পরে বিকাশের বাড়িতে গিয়েছিলেন স্থানীয় সাংসদ চন্দন চৌহানের স্ত্রী ঈষিকা চৌহান। ওই পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সব রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ