ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিনের ইসরায়েলি অভিযানে ২ হাজার ৬৪৯ ফিলিস্তিনি বা'স্তুচ্যু'ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৫:২৯:২১
৪ দিনের ইসরায়েলি অভিযানে ২ হাজার ৬৪৯ ফিলিস্তিনি বা'স্তুচ্যু'ত ৪ দিনের ইসরায়েলি অভিযানে ২ হাজার ৬৪৯ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

নিজস্ব প্রতিবেদক

অধিকৃত পশ্চিম তীরের হেব্রন গভর্নরেট জুড়ে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান টানা চতুর্থ দিনে গড়িয়েছে। হেব্রন সাপোর্ট অ্যান্ড রিলিফ কমিটির তথ্য অনুযায়ী, অভিযান, অবরোধ, যানবাহন বাজেয়াপ্তকরণ ও বাসিন্দাদের ওপর নির্যাতনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৯ জনে দাঁড়িয়েছে।

 

সোমবার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে সাঁজোয়া যান নিয়ে ফারশ আল-হাওয়া প্রবেশদ্বার দিয়ে ইসরায়েলি সেনার নতুন দল হেব্রনে প্রবেশ করে। একই সময়ে বাহিনীর সদস্যরা শহরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় ঢুকে পড়ে এবং বেশ কয়েকটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করে।

 

হেব্রনের গভর্নর খালেদ দুদিন জানান, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বাহিনী ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, ‘সামরিক অভিযানের কারণে ৪৫০টিরও বেশি পরিবার গৃহহীন হয়েছে এবং ৫০০টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।’ তিনি আরও যুক্ত করেন, ইসরায়েলি সেনারা ১২৮টি ফটক ও ১২০টি সেনাচৌকি বসিয়ে পুরো অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে।

 

অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের উপকণ্ঠে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ