ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরে কি একজনের দুটি পুরস্কার জেতার সুযোগ আছে?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১৩:০৯:০৩
ব্যালন ডি’অরে কি একজনের দুটি পুরস্কার জেতার সুযোগ আছে? ব্যালন ডি’অরে কি একজনের দুটি পুরস্কার জেতার সুযোগ আছে?
নিজস্ব প্রতিবেদক


লন্ডনের প্যালাডিয়াম থিয়েটার জাঁকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। প্রথমবার ফ্রান্সের বাইরে হচ্ছে এবারের ব্যালন ডি’অর। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের ত্রিমুখী লড়াই ছড়াচ্ছে উত্তেজনা। তবে চার ফুটবলের সামনে একাধিক পুরস্কার জেতার সুযোগ আছে। ২০২৬ ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পাওয়ার তালিকা প্রকাশের পরই নিশ্চিত হওয়া গেছে, চার ফুটবলার দুটি ক্যাটাগরির জন্য মনোনীত হয়েছেন। এই পরিস্থিতির কারণে প্রশ্ন উঠেছে, একই খেলোয়াড় একই ব্যালন ডি’অরের অনুষ্ঠানে কি একটির বেশি পুরস্কার জিততে পারেন। আরও পড়ুন রাতে ব্যালন ডি’অরের জমকালো

আয়োজন : আরও যা জানা যেতে পারে ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ? ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা উত্তর হলো হ্যাঁ, একই অনুষ্ঠানে একটির বেশি পুরস্কার জেতা সম্ভব। প্রত্যেক ক্যাটাগরির জন্য ভোটিং ও মনোনয়ন একেবারে ভিন্ন। আরও নির্দিষ্ট করে বললে, একজন ফুটবলার ব্যালন ডি’অরের সঙ্গে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিততে পারেন। এছাড়া ব্যালন ডি’অর জেতার সঙ্গে পেতে পারেন বর্ষসেরা তরুণ প্রতিভাবানের পুরস্কার। যদিও ব্যালন ডি’অরের ইতিহাসে এমন সাফল্য কেউ পাননি। তবে দুটি পুরস্কার পাওয়া নিয়মবহির্ভূত নয়। এবারের আসরে দুটি ক্যাটাগরির জন্য নির্বাচিত হয়েছেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও স্পেনের বিশ্বকাপ জেতা ফরোয়ার্ড ব্যালন ডি’অর ও বর্ষসেরা তরুণ প্রতিভার ক্যাটাগরিতে আছেন। তারই ক্লাব ও জাতীয় দলের সতীর্থ পাউ কুবারসি এই দুটি ক্যাটাগরির পুরস্কার জেতার দৌড়ে আছেন। স্পেন ও বার্সেলেনাার ক্যাটা কোল মহিলা ব্যালন ডি’অর ও বর্ষসেরা গোলকিপারের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। তিনি ক্লাবের হয়ে লিগা এফ, কোপা দে লা রেইনা, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা

চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। বর্তমানে কানসাস সিটি ও ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড় লরেনা গত বছরের কোপা আমেরিকা জিতে মহিলা ব্যালন ডি’অর ও বর্ষসেরা গোলকিপারের দৌড়ে আছেন। বিজ্ঞাপন এই চারজনের কেউ কি দুটি ট্রফি জিততে পারবেন? জানতে অপেক্ষা করতে হবে আজ মাঝরাত পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ