ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় অমিতের পাঁচটি আঙুল বি'চ্ছি'ন্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৬ ১১:৩৮:০০
গলাচিপায় অমিতের পাঁচটি আঙুল বি'চ্ছি'ন্ন গলাচিপায় অমিতের পাঁচটি আঙুল বি'চ্ছি'ন্ন
 নিজস্ব প্রতিবেদক

সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামে এক কিশোরের হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৫ অক্টোবর)

রাত সাড়ে ৯টার দিকে ডাকুয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামে। অমিত ওই গ্রামের অর্জুন হাজারির ছেলে। আহত অমিতকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান জানান, বিস্ফোরণে অমিতের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


তাঁর হাতটি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, লক্ষ্মীপূজার আনন্দ-উল্লাসের সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। সঞ্জীব কুমার সাহা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ