উজিরপুরে ঘু'ষে'র ভিডিও ভাইরাল; ভূমি অফিসের দুই কর্মচারীকে প্র'ত্যা'হা'র, গাড়িচালককে অ'ব্যা'হ'তি
উজিরপুরে ঘু'ষে'র ভিডিও ভাইরাল; ভূমি অফিসের দুই কর্মচারীকে প্র'ত্যা'হা'র, গাড়িচালককে অ'ব্যা'হ'তি
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :
বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক (চুক্তিভিক্তিক) রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার ( ২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।
প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন-শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সা র্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার। এর আগে শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা এবং সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এছাড়াও ঘুষের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে মিরাজ নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে। এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে রোববার জারি করা আদেশে সানজিদা ও সুরাইয়া আক্তারকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই সঙ্গে গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ২৬-১০-২০২৬ইং
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স