ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর সেই শিক্ষার্থীকে হে'নস্তা'র ঘটনা আবেগ নয় আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৫ ১৬:৩৭:২৭
টঙ্গীর সেই শিক্ষার্থীকে হে'নস্তা'র ঘটনা আবেগ নয় আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত টঙ্গীর সেই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ নয় আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর মাদরাসা শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা আবেগ দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। 

 

রোববার (২৫ অক্টোবর) সুপ্রিমকোর্টে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।

 

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত। পাশাপাশি শিক্ষকরা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে শিক্ষকদের প্রকৃত মর্যাদা ক্ষুণ্ন হয়।’ এছাড়া আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না বলে উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, ‘কোনো ঘটনার পর আবেগ দিয়ে বিবেচনা করে আইনী পথে সমাধান করা উচিত। এতে সামাজিক বিশৃঙ্খলা কমে আসবে। পৃথিবীতে এমন খুব কম দেম আছে যেখানে এতো বেশি আইন আছে। বাংলঅদেশে এমন কোনো আইন নাই যা প্রত্যেক সিচুয়েশনকে ডিল করে না। তাই প্রত্যেক অবস্থাতেই আইনি প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত।’

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ