ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেক সংক'ট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৫ ১৩:৩০:৪৮
সাজেক সংক'ট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ সাজেক সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে চলমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এ দল গঠনের প্রস্তাব এসেছে।

 

শনিবার (২৪ অক্টোবর) খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে সাজেক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। ওই দিন রাত সাড়ে ৮টায় সেনা রিজিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, সংকট নিরসনে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়া হবে।

 

সভায় বলা হয়, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ, পর্যটক ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়ছেন। দীর্ঘদিনের এ অচলাবস্থার কারণে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

 

সড়ক অবরোধে কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও সভায় আলোচনা হয়। অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে সংগঠনটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

সভা শেষে অবরোধের কারণে জনদুর্ভোগ কমানো, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।

 

সভায় সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের দুর্ভোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ