ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বা'তি'ল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৫ ১৩:২৩:৩৫
এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বা'তি'ল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। 

 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি পোস্ট করে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন কমিটিতে ডা. মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে সদস্যসচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ