ঠাকুরগাঁওয়ে পৃথক অ'ভি'যা'নে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
ঠাকুরগাঁওয়ে পৃথক অ'ভি'যা'নে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। ঠাকুরগাঁওয়ের হরিপুরে পৃথক অভিযান চালিয়ে ৩২ বোতল এমকেড্রিল, ১৮ বোতল এসকাফ এবং ৫০ বোতল ফেন্সিবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে
এসআরবি-১৩। গতকাল দুপুর এবং বিকালে পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো হরিপুর থানাধীন পাঁচঘরিয়া গেরুয়াডাঙ্গী এলাকার মোঃ কাফীর ছেলে মোঃ আলম (৪৯) এবং জীবনপুর এলাকার মোঃ আরশাদ আলীর ছেলে আমির হোসেন (৪৫)। ৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ অক্টোবর, ২০২৬ তারিখ দুপুর ০২.৩৫ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন পাঁচঘরিয়া গ্রামে বালিয়াডাঙ্গী হতে হরিপুরগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ৩২ বোতল এমকেড্রিল এবং ১৮ বোতল এস্কাফ জব্দসহ অভিযুক্ত মোঃ আলম কে গ্রেফতার করে। ৪। পৃথক অপর একটি অভিযানে একই দিন বিকাল ০৪.১০ ঘটিকায় হরিপুর থানাধীন জীবনপুর গ্রামে আমির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমিরের বাড়ির শোয়ার ঘরে তল্লাশী করে ৫০ বোতল ফেনসিবিল জব্দসহ বাড়ির মালিক আমির হোসেন কে গ্রেফতার করা হয়। ৫। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ২৫/১০/২০২৬ ইং।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স