ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পেয়ারা ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছি'ন'তা'ই'কা'রী আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৪ ২৩:৫৫:৫৪
মিরপুরে পেয়ারা ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছি'ন'তা'ই'কা'রী আ'ট'ক মিরপুরে পেয়ারা ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী আটক
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া-ইশ্বরদি আঞ্চলিক মহাসড়কে অস্ত্র প্রদর্শন করে পেয়ারা ব্যবসায়ীর গাড়ির গতিরোধ কর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে আঞ্চলিক মহাসড়কটির মিরপুর উপজেলাধীন ৯ মাইল ও ১০ মাইল নামক স্থানদ্বয়ের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদ্বয় হলো- ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সুমন ও বারোমাইলের মাহাবুল। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। জানা গেছে, মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের ৯ মাইল ও ১০ মাইল নামক স্থানদ্বয়ের মাঝামাঝি স্থানে পেয়ারা ব্যবসায়ীর একটি গাড়ি কুষ্টিয়া-ইশ্বরদি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে

প্রতিরোধ করে ছিনতাইকারী দলের দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দেয়। পরে ওই দুজনকে মিরপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মিরপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ