দুই জেলার সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'ন, জ'ব্দ ১ কোটি ৫ লাখ টাকার অ'বৈ'ধ পণ্য
দুই জেলার সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'ন, জ'ব্দ ১ কোটি ৫ লাখ টাকার অ'বৈ'ধ পণ্য
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন কসবা, শশীদল, সালদানদী ও শংকুচাইল বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় চাল, বিভিন্ন ব্র্যান্ডের মাদক, উন্নত মানের শাড়ি ও বিভিন্ন ধরনের তেলসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১
কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা বলে জানা গেছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স