ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সা'জা'প্রা'প্ত প'লা'ত'ক আ'সা'মি গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৪ ২২:৩২:১৪
ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সা'জা'প্রা'প্ত প'লা'ত'ক আ'সা'মি গ্রে'প্তা'র ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সা'জা'প্রা'প্ত প'লা'ত'ক আ'সা'মি গ্রে'প্তা'র
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাসুদ প্রকাশ মাছুম (৩৮)। তিনি দক্ষিণ তেতাভূমি এলাকার মৃত আবদুল বারেক প্রকাশ বারু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। একটি মামলায় তাঁর দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাসুদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৬ ও ২০১৩ সালে দায়ের করা মামলা রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় ২০১১ ও ২০০৭ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের তথ্য রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এবং বলেন গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ