ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর রফিক তালুকদারের ই'ন্তে'কা'ল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৪ ২১:০৫:৪৫
বানারীপাড়ায় সাবেক পৌর  কাউন্সিলর রফিক তালুকদারের ই'ন্তে'কা'ল বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর রফিক তালুকদারের ইন্তেকাল
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম তালুকদার (৫৮) শুক্রবার দিবাগত ভোররাত সাড়ে ৪ টার দিকে স্ট্রোকজনিত কারনে ইন্তেকাল করেন ( ইন্না...রাজিউন)। শুক্রবার শেষরাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসায় তিনি স্ট্রোক করলে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম হাসপতালে রেফার্ড করা হয়।

সেখানে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহ গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম রফিকুল ইসলাম তালুকদার বানারীপাড়া প্রেসক্লাব ও কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদের সাবেক সহসভাপতি। তিনি বানারীপাড়ার সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আনোয়ার হোসেন তালুকদারের কনিষ্ঠ ছেলে। শনিবার বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈধগাঁহ্ মাঠে জানাজা শেষে তার মরদেহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ### রাহাদ সুমন, বানারীপাড়া তারিখঃ২৪-১০-২৬ ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ