নেত্রকোনায় ২১ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’ জ'ব্দ, আ'ট'ক ১
নেত্রকোনায় ২১ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’ জব্দ, আটক ১
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ‘ফেয়ারডিল নিউ’ নামের ৫৬০ বোতল মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ফারুক মিয়া (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ২১ লাখ ৮১ হাজার টাকার বেশি। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নেত্রকোনা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.
নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। আটক ফারুক মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল সিধলী থেকে নেত্রকোনাগামী পাকা সড়কের দিগজান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপে থাকা নয়টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের মাদক উদ্ধার করা হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদকটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলা করেছেন। মামলার পর আটক ফারুক মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স