মিরসরাই সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'নে ৩ ভারতীয় গরু জ'ব্দ
মিরসরাই সী'মা'ন্তে বিজিবির অ'ভি'যা'নে ৩ ভারতীয় গরু জ'ব্দ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যান চোরাকারবারিরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন ছোটফরিংগা বিওপির হাতিমারা এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোটফরিংগা বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল সীমান্তের হাতিমারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করেন বিজিবি সদস্যরা।
রামগড় ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স