গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের সাংগঠনিক পরিচয় ও দলীয় শৃঙ্খলা নিয়ে উদ্বেগ
গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের সাংগঠনিক পরিচয় ও দলীয় শৃঙ্খলা নিয়ে উদ্বেগ
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের সাংগঠনিক পরিচয় ব্যবহার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন চৌধুরীর বিরুদ্ধে। দলীয় সদস্যপদ ও সম্ভাব্য প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় দলীয় নেতারা। একই সঙ্গে গণঅধিকার পরিষদের গজারিয়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি আবু তাহের ব্যাপারীর সাংগঠনিক ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য অনুযায়ী, মোজাম্মেল হক খোকন চৌধুরী মুন্সীগঞ্জ জেলা, গজারিয়া উপজেলা কিংবা গুয়াগাছিয়া ইউনিয়ন শাখায় আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পেয়েছেন—এমন তথ্য তাঁদের কাছে নেই।
তবে খোকন চৌধুরী দাবি করেছেন, তিনি গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোজাম্মেল হক খোকন চৌধুরী বিভিন্ন উঠান বৈঠকে অংশ নিচ্ছেন এবং গণঅধিকার পরিষদের পরিচয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছেন। এ নিয়ে দলের স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এদিকে গণঅধিকার পরিষদের গজারিয়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি আবু তাহের ব্যাপারীর ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন—এমন তথ্য জেলা শাখার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে। এ ছাড়া মোজাম্মেল হক খোকন চৌধুরীর সম্ভাব্য প্রার্থিতাকে কেন্দ্র করে দলীয় পরিচয় ও প্রভাব ব্যবহারের চেষ্টা এবং ছাত্র অধিকার পরিষদের কয়েকজন সদস্যকে ভূল বুঝিয়ে প্রভাবিত করার অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সভাপতি নুরুল হক নুরকে ঘিরে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগও করা হয়েছে আবু তাহেরের বিরুদ্ধে। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মোজাম্মেল হক খোকন চৌধুরী বলেন, “আমি কখনোই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আওয়ামী লীগে আমার কোনো সদস্যপদ নেই।” নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আবু তাহের ব্যাপারী বলেন, মোজাম্মেল হক খোকন চৌধুরী সাবেক চেয়ারম্যান এবং একজন পরোপকারী জনপ্রতিনিধি। তিনি গণঅধিকার পরিষদে যোগ দিতে চাইলে তাঁকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। আবু তাহেরের ভাষ্য, আওয়ামী লীগের শাসনামলে খোকন চৌধুরী মানুষের সঙ্গে খারাপ আচরণ করেননি। কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে তিনি জেনেছেন তাকে গণ-অধিকার পরিষদের নেয়া হবে বলেও দাবি করেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে আবু তাহের বলেন, দল এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের নাম, প্রতীক বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করে প্রচারণা চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত সদস্যপদ এবং দলীয় অনুমোদন স্পষ্ট থাকা জরুরি।
অন্যথায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। গুয়াগাছিয়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের পরিচয় ব্যবহার নিয়ে ওঠা বিতর্কে দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের আনুষ্ঠানিক অবস্থান, সদস্যপদের নথি এবং সাংগঠনিক সিদ্ধান্ত প্রকাশ করা হলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম জানান মোজাম্মেল হক খোকন চৌধুরী গণ-অধিকার পরিষদের কোন সদস্য নয়, তিনি যদি দলের পরিচয় দিয়ে তার কোন স্বার্থ হাছীল করতে চান তাহলে দল তা সমর্থন করেনা তিনি জনগণকে সতর্ক থাকার আহবান করেন এবং গজারিয়া উপজেলা গণ-অধিকার শাখার সহ-সভাপতি আবু তাহের এর বিষয় দল অবগত হয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যাবস্থা গ্রহণ বাবদ আবু তাহের কে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই সাথে তাকে তিন দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ বিতর্কের
অবসানে সংশ্লিষ্ট সবার বক্তব্য, দলীয় নথিপত্র এবং অভিযোগের প্রমাণ যাচাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন সচেতন মহল।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স