ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'ন, ইয়াবা সেবনের দায়ে দুজনের কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৩ ১৫:৫৫:৩৯
কেন্দুয়া মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'ন, ইয়াবা সেবনের দায়ে দুজনের কা'রা'দ'ণ্ড কেন্দুয়া মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'ন, ইয়াবা সেবনের দায়ে দুজনের কা'রা'দ'ণ্ড
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া পৌর সদর চন্দ্রগাতী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে পুলিশ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চন্দ্রগাতী এলাকার ফয়সাল (২৭), পিতা মজিবুর এবং রনি মিয়া (২৯), পিতা আজিম উদ্দীন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক দুটি মামলায় তাঁদের এ দণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহতা রোধে এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ