ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে স্ত্রীকে শ্বা'স'রো'ধ করে হ'ত্যা, অ'ভি'যু'ক্ত স্বামীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১৫:২৩:৫৪
রংপুরে স্ত্রীকে শ্বা'স'রো'ধ করে হ'ত্যা, অ'ভি'যু'ক্ত স্বামীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩ রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হ'ত্যা, অ'ভি'যু'ক্ত স্বামীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারাবদ্ধ। ২। রংপুরের গঙ্গাচড়ায় নিজ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রতন চন্দ্র সরকার (৩৪) নামের

একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রতন গঙ্গাচড়া থানাধীন উত্তর খলেয়া হাজীপাড়ার মিথুন চন্দ্র সরকারের ছেলে। ৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২১ জুলাই, ২০২৫ তারিখ গংগাচড়া মডেল থানা পুলিশ ভুক্তভোগী শান্তনা রানীর অপমৃত্যুর সংবাদ পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় গত ২২ জুলাই, ২০২৫ তারিখ গংগাচড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। গত ০৩ জুলাই, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক মতামত প্রদান করেন। এই ঘটনায়

ভুক্তভোগীর পিতা মামলা দায়ের করতে রাজি না হওয়ায় গংগাচড়া মডেল থানার এসআই ইসাহাক আলী গত ১৫ অক্টোবর, ২০২৬ তারিখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, অভিযুক্ত রতন যৌতুকের দাবিতে ভুক্তভোগী শান্তনা রানীকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো। ভুক্তভোগী ঐ নারী যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২১ জুলাই, ২০২৫ তারিখ সকাল ০৯.০০ টা থেকে দুপুর ০২.৩০ টার মধ্যে যে কোন সময় ঐ নারীকে শারীরিক নির্যাতন করার পর শ্বাসরোধ করে হত্যা করে। ৪। মামলা দায়েরের পরে, আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এর একটি

আভিযানিক দল ২২ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় রংপুর জেলার পাগলাপীর বাজারে অভিযান পরিচালনা করে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি রতন চন্দ্র সরকার কে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত.... মুহম্মদ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) অধিনায়কের পক্ষে তারিখঃ ২২/১০/২০২৬ খ্রিঃ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ