ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘মি'থ্যাচা'রের’ দা'য়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১৩:৫৬:৩৯
‘মি'থ্যাচা'রের’ দা'য়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা ‘মিথ্যাচারের’ দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ব্যবহারের বিষয়ে টানা ১১ বছর ধরে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড ২৫ বিলিয়ন ডলার জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি আদালত। দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই জরিমানার রায় দেন বিচারক ফ্রান্সিস ম্যাথিউ। 

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

আদালতের শুনানিতে প্রমাণিত হয়, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত মেটা এবং এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ শীর্ষ কর্মকর্তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। 

 

থার্ড পার্টি বা তৃতীয় পক্ষকে অনুমতি ছাড়া তথ্য না দেওয়ার দাবি করলেও কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিসহ নানা উপায়ে তা উন্মুক্ত রাখা হয়েছিল। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস জানান, কোনো শক্তিশালী সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়।

 

নিউ মেক্সিকোর অর্ধেকের বেশি জনসংখ্যা অর্থাৎ প্রায় দুই মিলিয়ন মানুষ মেটার এই বিভ্রান্তিকর তথ্যের শিকার হওয়ায় আদালত রাজ্য আইন ৪০ মিলিয়ন বারের বেশি লঙ্ঘনের প্রমাণ পান। 

 

প্রাথমিকভাবে হিসাব অনুযায়ী, ২১৯ বিলিয়ন ডলার জরিমানার অঙ্ক দাঁড়ালেও বিচারক তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলারে নির্ধারণ করেন, যা মেটার এক প্রান্তিকের উপার্জনের প্রায় সমান। তবে মেটার প্রধান আইনজীবী সিজে মাহোনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে গুগলের সঙ্গে প্রতিযোগিতায় মেটা এ বছর বিপুল অর্থ বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সুসান লি জানান, এআই প্রকল্পে চলতি বছর ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে, যার ফলে মেটা প্রথমবারের মতো নেতিবাচক নগদ প্রবাহের মুখোমুখি হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ