ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অ'ভি'যো'গ ভু'ক্ত'ভো'গী'র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১৩:৪৬:৪৬
আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অ'ভি'যো'গ ভু'ক্ত'ভো'গী'র সংবাদ সম্মেলন আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে জবরদখলের অভিযোগ উঠেছে। বৈধ দলিল ও আদালতের রায় থাকার পরও জমি নিয়ে সমস্যায় পড়েছেন বলে দাবি করেছেন উপজেলার পদমপুর গ্রামের বারকাত আলী’র অসহায় পরিবার। এ ঘটনায় সুষ্ঠ বিচার ও জমির দখল ফিরে পাওয়ার দাবি জানিয়ে বুধবার (২১ অক্টোবর) রাণীশংকৈল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বারকাত আলী বলেন, উপজেলার পদমপুর মৌজার ৭৫ শতক জমির বৈধ দলিল রয়েছে তাঁদের। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের আদালত থেকে ২০১৮ সালে ডিগ্রি পেয়েছেন তাঁরা। এরপরও

স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে

জবরদখলের অভিযোগ করেন তিনি। কিন্তু ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ও প্রাণ গোবিন্দ সাহা বাচ্চুর নির্দেশে স্থানীয় বাসন্ত, ধনেশ্বর, অতুল চন্দ্র, অক্ষয়সহ অনেকেই জমিটি জবরদখল করে। আমরা বাঁধা প্রদান করিলে তারা দলবদ্ধ হইয়া লাঠিয়াল বাহিনী দিয়ে জমিটি জবরদখল করে। বারকাত আলীর অভিযোগ, জমিতে বাধা দিতে গেলে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হন। একপর্যায়ে জমিটি জবরদখল করা হয় বলেও দাবি করেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যাল য়ের পক্ষ থেকে তাঁদের জমির পক্ষে কাগজপত্র দেখানো হয়েছে এবং তাঁদের পক্ষে মতামত দেওয়া হয়েছে বলে দাবি করেন বারকাত আলী। তবে এ বিষয়ে সংসদ সদস্য জাহিদুর রহমানের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, আদালতের রায় ও এসিল্যান্ডের রায় মানা যাবে না, আমি এটার সিদ্ধান্ত দেব। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য


মরিয়ম, সুবিরন ও তারাফুল বলেন, তাঁদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। তাঁরা অসহায় অবস্থায় রয়েছেন এবং এ সমস্যার সুষ্ঠ সমাধান চান। এ ব্যাপারে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানের মুঠোফোনে বুধবার ৩.২১ মিনিটে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ