ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সং'ঘ'র্ষে আ'হ'ত ৬

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১৩:১৯:২৯
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সং'ঘ'র্ষে আ'হ'ত ৬ ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সং'ঘ'র্ষে আ'হ'ত ৬
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার খাসপাড়া মোড়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফুলবাগচালা ইউনিয়নের ববি বেগম ও তাঁর স্বামী শেখ ফরিদ, মুশুদ্দি ইউনিয়নের ইমান আলীর ছেলে মনিরুজ্জামান মনির (মনির হোসেন), ধনবাড়ী আমবাগান এলাকার বেলাল হোসেনের মেয়ে বেলী বেগম এবং কয়াপাড়া এলাকার রাজ্জাকের ছেলে রিমন। আহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ধনবাড়ী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। আহত মনিরুজ্জামান মনিরের উন্নত চিকিৎসার জন্য তাঁকে

ময়মনসিংহের একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি (নম্বর: ২৩-০৮৩৯) জব্দ করেছে পুলিশ। এদিকে, খাসপাড়া মোড়ে বারবার দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মো.

আসরাফুজ্জামান বলেন, ‘ধনবাড়ী খাসপাড়া মোড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায়ও একটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে এখানে একটি গোলচত্বর নির্মাণ করা অত্যন্ত জরুরি।’


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ