ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নগদ টাকা না পেয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে লোন আনিয়ে যুবককে ছি'ন'তা'ই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ১২:৫৬:৫৮
নগদ টাকা না পেয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে লোন আনিয়ে যুবককে ছি'ন'তা'ই নগদ টাকা না পেয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে লোন আনিয়ে যুবককে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

ভারতের চেন্নাইয়ে অজয় (২১) নামের এক যুবককে অপহরণ করে মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ নিতে বাধ্য করেছে একদল অপহরণকারী। ঋণ অনুমোদনের পর এটিএম থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে নেয় তারা। পাশাপাশি সেই যুবকের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। 

 

বুধবার (২১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শহরের পল্লিকরণই এলাকা থেকে অজয়কে অপহরণ করে একটি অটোরিকশায় আটকে রাখা হয়। পরে অজয় যখন তার কাছে কোনো টাকা নেই বলে জানায়, তখন অপহরণকারীরা তাকে মারধর করে এবং একটি অ্যাপের মাধ্যমে লোন বা ঋণ নিতে বাধ্য করে।

 

লোনটি অনুমোদিত হওয়ার পর ছিনতাইকারীরা একটি এটিএম বুথের সামনে থামে এবং সেখান থেকে ৯ হাজার ৫০০ টাকা তুলে অজয়ের মোবাইল ফোনটি নিয়ে চম্পট দেয়।

 

পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে পল্লিকরণই থানা পুলিশ। পরে তদন্তের সূত্র ধরে চেন্নাইয়ের বাসিন্দা সাই আবুথকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয়কে (২১) শনাক্ত করে পুলিশ।

 

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি অপহরণের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। 

 

এসময় গ্ৰেপ্তারকৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ