ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের সাত ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের দাবিতে এলজিডি মন্ত্রণালয়ে প্রস্তাবনা

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নিরলস কাজ করছেন বুলবুল এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৫:৪৬:০৭
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নিরলস কাজ করছেন বুলবুল এমপি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নিরলস কাজ করছেন বুলবুল এমপি

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক নির্বাচনী সমাবেশে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের চর ও দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষায় “চাঁপাইনবাবগঞ্জের সাত ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠন”- করার দাবিতে এলজিডি মন্ত্রণালয়ে তিনি প্রস্তাবনা জমা দেন।

 

আজ সোমবার (১৯ অক্টোবর) এলজিডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সাক্ষাৎকালে পৃথক উপজেলা গঠনের বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করে তিনি এর প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও গুরুত্ব তুলে ধরেন। এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ও দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা এবং প্রশাসনিক সেবা প্রাপ্তির বাস্তব চিত্র তুলে ধরে এলাকাটিতে পৃথক উপজেলা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

 

এসময় তিনি আরও বলেন, পৃথক উপজেলা গঠিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। প্রশাসনিক সেবা মানুষের আরও কাছে পৌঁছাবে এবং শিক্ষা, আধুনিক চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়নসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজলভ্য হবে। পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

 

চর ও দিয়াড় অঞ্চলের ৭টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নূরুল ইসলাম বুলবুল এমপি এলজিডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলজিডি মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ