ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাবুবাজারে বেপরোয়াভাবে অটোরিক্সা চালিয়ে পথচারী হ'ত্যা'র ঘটনায় ঘা'ত'ক চালক রনি(১৮)’কে লালবাগ থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ২৩:৫১:৫০
রাজধানীর বাবুবাজারে বেপরোয়াভাবে অটোরিক্সা চালিয়ে পথচারী হ'ত্যা'র ঘটনায় ঘা'ত'ক চালক রনি(১৮)’কে লালবাগ থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০ রাজধানীর বাবুবাজারে বেপরোয়াভাবে অটোরিক্সা চালিয়ে পথচারী হ'ত্যা'র ঘটনায় ঘা'ত'ক চালক রনি(১৮)’কে লালবাগ থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাবুবাজারে বেপরোয়াভাবে অটোরিক্সা চালিয়ে পথচারী হত্যার ঘটনায় ঘাতক চালক রনি(১৮)’কে লালবাগ থেকে গ্রেফতার করেছে এসআরবি-১০ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ২। গত ১৮/০৭/২০২৬ তারিখে বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার কোতয়ালী থানাধীন বাবুবাজার ব্রীজের ঢালে নয়াবাজার এলাকায় গ্রেফতারকৃত আসামী অটোরিক্সা চালক রনি (১৮) বেপরোয়াভাবে অটোরিক্সা চালানোর সময় পিছন হতে একজন পথচারীকে সজোরে ধাক্কা মারলে ভিকটিম পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গিয়ে তার বুকের ডান পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। আশেপাশের লোকজন ভিকটিমকে স্যার সলিমুল্লাহ ম্যাডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল হতে অটোরিক্সটির চালক কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে ডিসিস্টের স্ত্রী হাসপাতলে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। এঘটনায় ডিসিস্টের স্ত্রী বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতয়ালী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ উক্ত মামলার আসামী ঘাতক চালককে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। ৩। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য-প্রযুক্তি সহায়তায় ও গোপন

সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৭/১০/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২.৫০ ঘটিকায় ডিএমপি ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর বাস টার্মিনাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অটোরিক্সাটির চালক ঘাতক রনি(১৮), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-মাদারবুনিয়া, থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। *লিজা আক্তার* *সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ