কুষ্টিয়ায় লালন শাহ'র ১৩৬-তম তিরোধান দিবসের ১ম দিনের আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠিত
কুষ্টিয়ায় লালন শাহ'র ১৩৬-তম তিরোধান দিবসের ১ম দিনের আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠিত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১৩৬-তম তিরোধান দিবসে ১ম দিনের আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকালের ৩ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালন মাঠে এ ১ম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছেউড়িয়ায় আয়োজিত তিন দিনব্যাপী লালন মেলা ও ১ম দিনের আলোচনা অনুষ্ঠান শেষে লালন সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই চন্দ্র রায়। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান। উক্ত অনুষ্ঠানেপ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মিজানুর রহমান। এ অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক প্রফেসর ড. রশিদুন নবী।
এছাড়াও স্বাগত বক্তা ছিলেন বক্তব্য রাখেন লালন সাধক হৃদয় শাহ ও মিঠু আসমা খান। সভায় বক্তারা ফকির লালন শাহ'র স্মৃতিচারণ করেন বলেন, তিনি মানববর্ম প্রচার গেছেন। তার দেখানো পথে জীবন যাপন করলে সমাজে কোন কোন প্রকার হিংসা-বিদ্বেষ, হানা-হানি, দ্বন্দ্ন ফ্যাসাদ, ভেদাভেদ কোন কিছুই থাকে না।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স