ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানীতে অ'গ্নি'কা'ণ্ডে জবি শিক্ষার্থীসহ ১০ জনের মৃ'ত্যু'তে জকসুর শো'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ২১:২৮:৪৭
ইনানীতে অ'গ্নি'কা'ণ্ডে জবি শিক্ষার্থীসহ ১০ জনের মৃ'ত্যু'তে জকসুর শো'ক ইনানীতে অ'গ্নি'কা'ণ্ডে জবি শিক্ষার্থীসহ ১০ জনের মৃ'ত্যু'তে জকসুর শো'ক
জবি প্রতিনিধি

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শনিবার (১৭ অক্টোবর) জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয়, কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা ও তাঁর পরিবারের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকারের পরিবারের সদস্যসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ মর্মান্তিক ঘটনায় জকসু গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডে নিহত সবার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জকসু। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।

শোকবার্তায় জকসু জানায়, প্রিয়জন হারানোর এ অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। শোকের এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে শিক্ষার্থী সংসদ। এছাড়া মহান আল্লাহর কাছে নিহতদের পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ