ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সং'ঘ'র্ষে নি'হ'ত ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ২০:২৭:৩০
টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সং'ঘ'র্ষে নি'হ'ত ২ টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী লেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

 

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ