ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রনেতা নোমানের ১২তম মৃ'ত্যু'বা'র্ষি'কী পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রনেতা নোমানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
দোয়া ও মিলাদ মাহফিল, তিন শতাধিক মানুষের মাঝে খিচুড়ি বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রনেতা মরহুম আশরাফুল হক নোমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রায় তিন শতাধিক মানুষ ও শিশুর মাঝে গরুর মাংসের খিচুড়ি বিতরণ করা হয়। মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রাখা এই নেতাকে স্মরণ করতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন তাঁর সহকর্মী, অনুসারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার পোয়াপুকুরপাড়ে নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শেরপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয়। এ ছাড়া মাদরাসা ও বাসাবাড়িতে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা জেলা সদর হাসপাতাল মসজিদেও তাঁর স্মরণে দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের সাধারণ সম্পাদক ও পাওয়ার অব ইউনিটির আহ্বায়ক, ক্রীড়া সংগঠক শেখ আশিকুর রহমান পিয়াস এবং সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদিন বিপ্লবের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের পেশ ইমাম ও মরহুমের শিক্ষক মাওলানা আবুল খায়ের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ, সুমন আহমেদ, রাজিব আহমেদ, মুমিন ইসলাম, সংগঠনের সহসভাপতি ইয়াসিন চৌধুরী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের সহসভাপতি কামরুল ইসলাম সোহেল, ইসমাইল মিয়া, মো. রাশেদ, মো. কাউসার, মো. রাসেল, মো. জনি, মোহাম্মদ জুন্মান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন সোহাগ প্রমুখ। এ ছাড়া ফিরোজ মিয়া, হাজী তাজুল ইসলাম, হাজী মোহাম্মদ আলী, তাজুল ইসলাম, কাজল মিয়া, বাহাদুর মিয়া, খোকন রাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন মরহুমের স্মৃতিচারণা করে বলেন, আশরাফুল হক নোমান ছিলেন একজন মানবিক ও সাংগঠনিক নেতা। তাঁর স্নেহ ও আদর্শকে ধারণ করে শান্তিবাগ থেকে অনেক তরুণ উদ্যোক্তার জন্ম হয়েছে। এ এলাকার অনেকেই জেলা ছাড়িয়ে সারা দেশে সামাজিক, মানবিক ও ক্রীড়াঙ্গনের কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন এবং সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, নিজের মেধা ও যোগ্যতার কারণে আশরাফুল হক নোমান মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রয়াণের ১২ বছর পেরিয়ে গেলেও তিনি সবার স্মৃতিতে বেঁচে আছেন। তাঁর রেখে যাওয়া ভালো কাজগুলো অনুসরণ করার মধ্য দিয়েই তাঁর প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব। এ সময় তিনি মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করায় উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রনেতা মো. আশরাফুল হক নোমান ২০১৫ সালের ১৪ অক্টোবর সৌদি আরবের ইয়াম্বু শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। ছাত্রজীবন থেকেই
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যুর পর থেকে প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগের তরুণ ও অনুসারীরা সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, বিভিন্ন উৎসবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করে আসছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স