মা'দ'ক মামলায় যা'ব'জ্জী'ব'ন সা'জা'প্রা'প্ত আ'সা'মি সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ(৩৮)’কে নারায়নগঞ্জের রুপগঞ্জ হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি -১০
মা'দ'ক মামলায় যা'ব'জ্জী'ব'ন সা'জা'প্রা'প্ত আ'সা'মি সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ(৩৮)’কে নারায়নগঞ্জের রুপগঞ্জ হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি -১০
নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ(৩৮)’কে নারায়নগঞ্জের রুপগঞ্জ হতে গ্রেফতার করেছে এসআরবি -১০ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর একটি আভিযানিক দল মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ(৩৮)’কে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে। ২। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ১৪/১০/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯.০৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ঐরাব এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ডিএমপি, যাত্রাবাড়ী থানার মামলা নং-৯০(৫)১০, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(খ)এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ(৩৮), পিতা- মোঃ আঃ ওয়াদুদ ভূঁইয়া, সাং-মাতুয়াইল, থানা- যাত্রাবাড়ী,ডিএমপি, ঢাকা ’কে গ্রেফতার করা হয়। ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। *
তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স