ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অ'বৈ'ধভাবে ভারতে যাওয়ার পথে নারী-শিশুসহ আ'ট'ক ৮

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ১৮:৩১:৫১
অ'বৈ'ধভাবে ভারতে যাওয়ার পথে নারী-শিশুসহ আ'ট'ক ৮ অবৈধভাবে ভারতে যাওয়ার পথে নারী-শিশুসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাগাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিহাটি গ্রামে বিশেষ টহল পরিচালনা করা হয়। নায়েব সুবেদার ওমর আলীর নেতৃত্বে পরিচালিত ওই টহলের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ