ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর জু'রা'ই'ন হতে প্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যমানের ৯০৫ পিস ই'য়া'বা’সহ ০১ জন মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ১৭:৫৭:১২
রাজধানীর জু'রা'ই'ন হতে প্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যমানের ৯০৫ পিস ই'য়া'বা’সহ ০১ জন মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০ রাজধানীর জু'রা'ই'ন হতে প্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যমানের ৯০৫ পিস ই'য়া'বা’সহ ০১ জন মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইন হতে প্রায় ২ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যমানের ৯০৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি -এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৩/১০/২০২৬ তারিখ ডিএমপি,

ঢাকার কদমতলী থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। ২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৩/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯.৫০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯০৫ (নয়শত পাঁচ) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ২,৭১,৫০০/- (দুই লক্ষ একাত্তর হাজার পাঁচশত টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম শিউলি বেগম (৩৬), স্বামী- মামুন খান, সাং- জানখারকান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর বলে জানা যায়। এসময় আটককৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২১,৪৭০/- (একুশ হাজার চারশত সত্তর) টাকা উদ্ধার করা হয়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার কদমতলী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এসআরবি

দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ