মা'দ'কে'র বড় চালান উ'দ্ধা'রে ডিবির সাফল্য, ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁ'জা'স'হ গ্রে'প্তা'র ১
মা'দ'কে'র বড় চালান উ'দ্ধা'রে ডিবির সাফল্য, ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁ'জা'স'হ গ্রে'প্তা'র ১
মোঃ আকতারুল ইসলাম আক্তার, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মাদকের বড় চালান উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মো. আনিছুর রহমান আনিছ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও সদর থানাধীন জমিদারপাড়ার সিরাজউদ্দৌলা রোডসংলগ্ন গোল্ডেন স্প্রিং টাওয়ারের দ্বিতীয় তলার ২/সি নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মো. আনিছুর রহমান আনিছ পঞ্চগড় জেলার বোদা থানার বাকপুর (শেরপাড়া) গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। তিনি বর্তমানে ঠাকুরগাঁও সদর থানার জমিদারপাড়ায় গোল্ডেন স্প্রিং টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করছিলেন।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানা, ডিএমপির সদর থানা, আখাউড়া রেলওয়ে থানা ও পঞ্চগড় সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে ডিবি পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অস্ত্র ও মাদক উদ্ধারে অবদানের জন্য ওসি এটিএম গোলাম রসুল জেলা পুলিশ সুপারের কাছ থেকে একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩২/৩৯৪। ১৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে মামলাটি নথিভুক্ত করা হয়। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এটিএম গোলাম
রসুল বলেন, “অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স