ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় পুলিশের অ'ভি'যা'নে ৬ জু'য়া'ড়ি আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ১৫:১১:৩৭
কয়রায় পুলিশের অ'ভি'যা'নে ৬ জু'য়া'ড়ি আ'ট'ক কয়রায় পুলিশের অ'ভি'যা'নে ৬ জুয়াড়ি আ'ট'ক
শাহিদুল ইসলাম কয়রা(খুলনা)প্রতিনিধিঃ


খুলনার কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভাগবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভাগবা গ্রামের মোঃ জিয়ারুল ইসলাম (২২), জাহিদুল ইসলাম (২০), আব্দুল আলিম গাজী (২১), মোঃ আলী হোসেন,(২১), সিফাত হোসাইন (২৪) ও মোঃ জাকারিয়া শেখ (২৫)। পুলিশ জানায়, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)


রাশেদুল আলম বলেন , আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ