ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জমি বি'রো'ধে প্রতিপক্ষের হা'ম'লা, প্রা'ণ গেল প্রবাসফেরত যুবকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৪ ১৩:২১:২৭
কেন্দুয়ায় জমি বি'রো'ধে প্রতিপক্ষের হা'ম'লা, প্রা'ণ গেল প্রবাসফেরত যুবকের কেন্দুয়ায় জমি বি'রো'ধে প্রতিপক্ষের হা'ম'লা, প্রা'ণ গেল প্রবাসফেরত যুবকের
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবির হোসেন (২০) নামে এক প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা এনামুল হক (৪৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত আবির হোসেন মাত্র এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুল হকের সঙ্গে তাঁর চাচাতো ভাই বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হকের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় এনামুল হক ও তাঁর ছেলে আবির হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবির হোসেনের মৃত্যু হয়।


তাঁর বাবা এনামুল হকও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ