ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে একজনকে ৭ দিনের কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ২২:১৬:৫১
মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে একজনকে ৭ দিনের কা'রা'দ'ণ্ড মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে একজনকে ৭ দিনের কা'রা'দ'ণ্ড
এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের

বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ রাহাত (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টা ১ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বোয়ালখালী থানাধীন ধোরলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং বোয়ালখালী থানার


অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়। আটক মোহাম্মদ রাহাত ধোরলা, কালাইয়ারহাট, ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের আবদু রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, মোবাইল কোর্ট মামলা নম্বর ৫৪/২৬, তারিখ ১৩ অক্টোবর ২০২৬ অনুযায়ী

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ