ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে যৌথ ভ্রা'ম্য'মা'ন আদালতে ৪ মা'দ'ক'সে'বী'র কারাদণ্ড ও ৩ জুয়াড়িকে ৪৫ হাজার টাকা জ'রি'মা'না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ২১:৩৫:৪৯
পঞ্চগড়ে যৌথ ভ্রা'ম্য'মা'ন আদালতে ৪ মা'দ'ক'সে'বী'র কারাদণ্ড ও ৩ জুয়াড়িকে ৪৫ হাজার টাকা জ'রি'মা'না পঞ্চগড়ে যৌথ ভ্রা'ম্য'মা'ন আদালতে ৪ মা'দ'ক'সে'বী'র কারাদণ্ড ও ৩ জুয়াড়িকে ৪৫ হাজার টাকা জ'রি'মা'না
নিজস্ব প্রতিবেদক


পঞ্চগড়ে যৌথ ভ্রাম্যমান আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড ও ৩ জুয়াড়িকে ৪৫ হাজার টাকা জরিমানা। ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তাছাড়া, মাদকসেবী এবং জুয়াড়ীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এসআরবি-১৩ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। ২। ১২ অক্টোবর, ২০২৬ তারিখ বিকাল ০৪.৩০ ঘটিকায় এসআরবি-১৩, নীলফামারী ক্যাম্প, পঞ্চগড় জেলা প্রশাসন, বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের সমন্বয়ে গঠিত যৌথ ভ্রাম্যমান আদালত পঞ্চগড়ের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাদক সেবনের অভিযোগে চারজনকে ১৪ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে একহাজার টাকা জরিমানা করা হয়।


কারাদন্ড পাওয়া মাদকসেবীরা হলো পঞ্চগড় সদর থানার বানিয়াপট্টি এলাকার জনি ইসলাম (৩০), মিঠাপুকুর এলাকার মো: সাহেদ (২০), নিমনগর এলাকার জনি ইসলাম (৩৮) এবং তেঁতুলিয়া থানার কালাদিগঞ্জ এলাকার মো: শামীম (২৭)। এছাড়া, জুয়া খেলার অভিযোগে তিনজন জুয়াড়িকে মোট ৪৫,০০০/- টাকা জরিমানা করা হয়। ৩। এছাড়াও মাদক সেবন, জুয়া, অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের

বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ