ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পুকুরের পানিতে ডু'বে দুই ভাই-বোনের মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ২০:৩৯:৩০
ঝিনাইদহে পুকুরের পানিতে ডু'বে দুই ভাই-বোনের মৃ'ত্যু ঝিনাইদহে পুকুরের পানিতে ডু'বে দুই ভাই-বোনের মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাদের দেখতে বা পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে। 

 

নিহতদের মধ্যে একজন যাদবপুর বাজারের বাবু দর্জির ছেলে এবং অপরজন তার ভগ্নী বলে জানা গেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। 

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, যাদবপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ