ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আম্মারের পোস্টের প্রতিবাদে রাকসু ভবনে রবীন্দ্রনাথের পোস্টার সাঁ'টা'লে'ন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ২০:১৫:৩৫
আম্মারের পোস্টের প্রতিবাদে রাকসু ভবনে রবীন্দ্রনাথের পোস্টার সাঁ'টা'লে'ন ছাত্রদল নেতা আম্মারের পোস্টের প্রতিবাদে রাকসু ভবনে রবীন্দ্রনাথের পোস্টার সাঁটালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি। এর প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) বিকেলে অনুসারীদের নিয়ে রাকসু ভবনের নিচতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পোস্টার সাঁটান তিনি। 

 

পোস্টারটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির নিচে লেখা রয়েছে, ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান।’ কাফি রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিন হাজার ভোট পেয়ে পরাজিত হন তিনি। ওই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকেই পোস্টারটি সাঁটিয়েছেন বলে দাবি করেন কাফি।

 

আবদুল্লাহ আল কাফি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য সাংস্কৃতিক পরিচয় ও চেতনার প্রতি অসম্মান। তার মতে, এ ধরনের বিদ্বেষের পেছনে সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট কাজ করে। যারা বাংলাদেশের জন্ম ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধিতা করেছেন, তাদের মধ্যেই এ সংকট দেখা যায়।

 

গত রোববার রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে একটি গান তৈরি করে ফেসবুকে ভিডিও পোস্ট করেন সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে অবমাননাকর মন্তব্য করে আরেকটি পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব পোস্ট ঘিরে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে সমালোচনা করেছেন।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ