ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভে'ঙে যায়?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ১৯:৫৭:৫৮
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভে'ঙে যায়? স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়?

নিজস্ব প্রতিবেদক

অনেকসময় দেখা যায়, কোনো পরিবারে স্বামী স্ত্রীকে ‘বোন’ বলে ডাকেন, আবার স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। কেউ স্নেহ করে, কেউ অভ্যাসবশত, আবার কেউ মজা করেও এমন সম্বোধন করেন।

 

কিন্তু প্রশ্ন হলো, এভাবে ডাকলে কি স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের কোনো পরিবর্তন হয়? শরিয়তে এর বিধান কী?

 

ইসলামি ফিকহ অনুযায়ী, শুধু স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলেই বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় না। তবে স্বামী স্ত্রীকে এ ধরনের সম্বোধন করার সময় কী উদ্দেশ্য নিয়েছেন এবং কথার প্রেক্ষাপট কী ছিল, তার ওপর কিছু ক্ষেত্রে শরয়ি বিধান নির্ভর করতে পারে। হানাফি ফিকহভিত্তিক ফতোয়ায় বলা হয়েছে, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে ডাকলে তা জিহার হিসেবে গণ্য হয় না এবং এতে বিবাহবন্ধনের কোনো পরিবর্তন ঘটে না।

 

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেন, স্বামীকে ‘ভাই’ বা স্ত্রীকে ‘বোন’ ডাকা অনুচিত। একটি হাদিসের উল্লেখ করে তিনি বলেন, রাসুল (সা.) এর সামনে এক সাহাবি তার স্ত্রীকে এমন সম্বোধন করায় তিনি বিষয়টি পছন্দ করেননি।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ