সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজে জাহানা আফরোজকে সংবর্ধনা, বৃত্তি পেল ৭ শিক্ষার্থী
সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজে জাহানা আফরোজকে সংবর্ধনা, বৃত্তি পেল ৭ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা কমিটির সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীকে হাসেম বৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বাবুল আহম্মদ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। সংবর্ধনার জবাবে জাহানা আফরোজ বলেন, একসময় তিনি এ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিদ্যালয়টিকে নিজের পরিবারের মতো মনে করেন তিনি। প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং এ বিষয়ে সংসদ সদস্যের কাছেও সুপারিশ করবেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। জাহানা আফরোজ নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীর হাতে হাসেম বৃত্তি তুলে দেওয়া হয়।
সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনের সফল সমাপ্তি ঘটে। এ পর্বে আমন্ত্রিত শিল্পীরা সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করেন এবং নাট্যাংশের আকর্ষণীয় দৃশ্যে অভিনয় করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স