মঠবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, আলোচনা ও অগ্নিনির্বাপণ মহড়া
মঠবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, আলোচনা ও অগ্নিনির্বাপণ মহড়া
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রব্বী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপির উপজেলার নেতাকর্মীরা,পুলিশ সদস্য, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। উপজেলা নির্বাহী
কর্মকর্তা( ইউএনও)মো. আতাউর রব্বী বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানো জরুরি। দুর্যোগের সময় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর প্রস্তুতি প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স