ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​সৌদি ফেরত নি'র্যা'তি'ত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

মোঃ লিটন পাঠান
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ১৭:১৬:৩৯
​সৌদি ফেরত নি'র্যা'তি'ত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও ​সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুরের গৃহকর্মী রেহেনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। মঙ্গলবার (১৩-অক্টোবর)২০২৬ ইউএনওর কার্যালয়ে তাঁকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

রেহেনা তাঁর দুর্দশা, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটের কথা তুলে ধরে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা নেওয়াসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। রেহেনা বলেন, ইউএনও স্যারের এই সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। আমি অনেক ঋণগ্রস্ত, এই টাকা আমার অনেক কাজে আসবে। ইউএনও মেহেদী হাসান জানিয়েছেন, রেহেনার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

মানবিক এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি রেহেনার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।নির্যাতিত নারীর পাশে দাঁড়ানোই হোক মানবিকতার পরিচয়।



 


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ