আটপাড়ায় আন্তর্জাতিক দু'র্যো'গ প্রশমন দিবস পালিত, সচেতনতায় র্যালি ও অ'গ্নি'কা'ণ্ডে'র মহড়া
আটপাড়ায় আন্তর্জাতিক দু'র্যো'গ প্রশমন দিবস পালিত, সচেতনতায় র্যালি ও অ'গ্নি'কা'ণ্ডে'র মহড়া
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার আটপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ
মোকাবিলায় প্রস্তুতি, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনার সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স