ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ১৬:১১:০৯
ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রে'প্তা'র ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।

 

ওসি জানান, এর আগেও হারুন অর রশিদ গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

 

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ