জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারানো ল্যাপটপ উদ্ধার ও হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber)-এর হারানো ল্যাপটপটি সফলভাবে উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।
আজ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয় উদ্ধারকৃত ল্যাপটপটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম মহোদয়।
ল্যাপটপটি উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাটোর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এ উদ্যোগ বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, দক্ষতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।
এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।