ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ১৫:৩৩:৪৫
৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া ও রাশিয়া দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (১৩ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

পিয়ংইয়ং অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিম চল নাম এবং রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

এই বৈঠকে উত্তর কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী রি সু গিল এবং রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই পোডোলিশেভসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সম্মানার্থে পিয়ংইয়ংয়ে একটি নৈশভোজেরও আয়োজন করা হয়।

 

২০২৪ সালের জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর থেকে দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করে এবং ২০২৫ সালের জুনে কার্স্ক অঞ্চলে মাইন অপসারণ ও অবকাঠামো পুনর্নির্মাণ কাজের জন্য ৬ হাজার সামরিক প্রকৌশলী ও নির্মাণকর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ